বীরভূম: লোকসভা নির্বাচনে তৃণমূলের নজরে বীরভূম। জেলার দুই আসনেই ২০১৯ সালে জয় ছিনিয়ে নিয়েছিল জোড়া ফুল শিবির। যদিও ৫ বিধানসভা আসনে এগিয়ে ছিল বিজেপি। বিশেষ করে শহরাঞ্চলে মুখ থুবড়ে পড়েছিল শাসক দল। ২০২১ সালে অবশ্য ফলের আমুল বদল ঘটে। জেলার ১১ বিধানসভা আসনের ১০ আসন জিতে নেয় শাসক দল।

একমাত্র হাতছাড়া হয় দুবরাজপুর বিধানসভা। জেলায় পুর ও পঞ্চায়েত ভোটে ভাল ফল করে তৃণমূল কংগ্রেস। তবে অনুব্রত মন্ডল গ্রেফতারের পরে সংগঠন নিয়ে অস্বস্তিতে পড়তে হয় শাসক দলকে। সংগঠন দেখভাল করার জন্য কোর কমিটি গড়ে দেওয়া হয়। তবে বগটুই কান্ডের পরে বিজেপি শিবির জেলায় প্রচারে ঝড় তুলেছে। এই অবস্থায় এদিন লোকসভা ভোটের প্রস্তুতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেন সেদিকেই সকলের নজর।
